লন্ডনীরোডের একটি বাসা থেকে অর্ধ কোটি টাকার চোরাই গাড়িসহ আটক ১

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

Manual8 Ad Code

সিলেট নগরীর লন্ডনী রোডের একটি বাসা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের একটি চোরাই প্রাইভেটকারসহ (জাগুয়া) গাড়ি চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে এসএমপির গোয়েন্দা পুলিশের পরিদর্শক সঞ্জিত দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লন্ডনী রোডের অগ্রনী ১২৮ নম্বর বাসায় অভিযান চালায়।

Manual6 Ad Code

এসময় বাসায় রাখা চোরাই ওই গাড়িটি জব্দ করে পুলিশ। আটককৃতের নাম আশফাক আলী (৩৩)। সে ওই বাসার মৃত সমরু মিয়ার ছেলে।

Manual4 Ad Code

এসএমপির ডিবি পুলিশের পরিদর্শক সঞ্জিত দাস জানান, আশফাক একজন গাড়ি চোর। তার আরও সহযোগী রয়েছে। এদের মাধ্যমে সে চোরাই গাড়ি বিক্রি করে। গোপন খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code