আমাদের উৎপাদিত খাদ্যশষ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬

Manual3 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন আগষ্ট মাস হলো শোকের মাস। স্বাধীনতা বিরোধীচক্র জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার করে এদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তাদের এই মনোভাব কোনভাবে সফল হয়নি। এদেশের মানুষ শোককে শক্তিতে পরিনত করেছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়িয়েছে। এদেশে মঙ্গা হতো। মানুষ না খেয়ে মরতে হত। তিনি বলেন এক সময় আমরা রিলিফ খেয়ে বড় হয়েছি। তিনি বলেন মঙ্গার কারণে এখন আর মানুষকে না খেয়ে মরতে হয় না। আমাদের আর ভিক্ষা চাইতে হয় না। আজ আমরা সবকিছুতে স্বয়ংসম্পুর্ণ। আমাদের উৎপাদিত খাদ্যশষ্য এখন বিদেশে রপ্তানি হচ্ছে। তিনি বলেন এরপরও দেশ বিরোধীচক্র থেমে নেই। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই দেশ আমাদের এগিয়ে নিতে হবে।

Manual6 Ad Code

তিনি শুক্রবার সকালে গোলাপগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ভোধেন শেষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন ইরানের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, এম ফজলুল আলম, হাজী জছির আলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code