২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮
টরেন্টো : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার টরেন্টোতে ভারতীয় একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সন্দেহভাজন দুই সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে সেখানকার পুলিশের দাবি।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে একটি শপিং প্লাজার ভেতরে ‘বম্বে ভেল’ নামে ওই রেস্তোরাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা।
প্যারামেডিক সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের মধ্যে ৩ জনকে ট্রমায় নেয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই তারা ঘটনাস্থল থেকে দুজনকে পালিয়ে যেতে দেখেছে। একজনের বয়স আনুমানিক ২০। উচ্চতা ৬ ফিট। পরণে ছিল নীল জিন্স। টুপি দেয়া জ্যাকেট আর মুখ ছিল কালো কাপড়ে ঢাকা।
গেল মাসে টরেন্টোতে দিনদুপুরে জনতার ভিড়ের মধ্য দিয়ে ভ্যান চালিয়ে দেয়ার ঘটনায় ১০ জন নিহত ও প্রায় শতাধিক লোক আহত হয়।
সূত্র : রয়টার্স

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D