২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮
ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার ঘটনা নতুন কিছু নয়। প্রায় দেশটিতে বন্দুকধারীর হামলায় হতাহতের খবর সংবাদমাধ্যমে আসে। তবে এবার হামলার ক্ষেত্রে বন্দুকধারী যে কাণ্ড ঘটিয়েছেন, সেটা অবশ্য ভিন্ন রকম। হামলার চালানোর সময় বন্দুকধারী ছিলেন নগ্ন।
স্থানীয় সময় রবিবার ভোরে দেশটির টেনিসি অঙ্গরাজ্যের ন্যাশভিল এলাকার একটি রেস্তোরাঁয় এলোপাতাড়ি গুলি চালান ওই নগ্ন বন্দুকধারী। এতে চারজন নিহত হয়েছেন। আর গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দুজন। তবে বন্দুকধারী কেন নগ্ন হয়ে হামলা চালিয়েছেন, এ বিষয়ে কিছু জানা যায়নি। অবশ্য হামলার পর ওই রেস্তোরাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ন্যাশভিল মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ন্যাশভিলের দক্ষিণাঞ্চলে ওয়াফেল হাউস নামের এক রেস্তোরাঁয় রবিবার ভোর ৩টা ২৫ মিনিটে গুলির ঘটনা ঘটে। সাদা বর্ণের খাটো চুলের ওই বন্দুকধারী হামলার সময় নগ্ন ছিলেন এবং হামলার পর হেঁটে পালিয়ে যান।
ওই হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম ট্রাভিস রিনকিং (২৯)। পুলিশ জানায়, সন্দেহভাজন ওই হামলাকারী নিবন্ধিত একটি গাড়িতে করে ঘটনাস্থলে আসেন। ব্যক্তিস্বার্থে হামলাটি করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
এআর-১৫ রাইফেল নিয়ে ওই যুবক হামলাটি চালান বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনকে ভ্যান্দারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে লাস ভেগাস হামলায় এআর-১৫ রাইফেল ব্যবহার করা হয়েছে। ওই মামলায় প্রায় ৫৮ জন নিহত হন। আর গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় স্কুলে হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় বন্দুকধারী নিকোলাস ক্রুজ এআর-১৫ রাইফেল ব্যবহার করেছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D