তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৩০

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

Manual3 Ad Code

তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে।

ঐ অঞ্চলের গভর্নরের ভাষ্য অনুসারে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করছে তুর্কি সরকার। আত্মঘাতী একজন হামলাকারী হামলাটি চালিয়েছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে।

Manual6 Ad Code

সিরিয় সীমান্ত থেকে গাজিয়ানটেপের দূরত্ব ৬৪ কিলোমিটার। উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক হামলাটিকে ‘বর্বর’ হিসেবে উল্লেখ করেছেন।

Manual1 Ad Code

তবে তিনি বলেন, ‘ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠবো।

শহরের যে জায়গায় হামলাটি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বসবাস করছে।

বিয়ের অনুষ্ঠানটি রাস্তায়ও ছড়িয়ে পড়ে, এমন সময় বোমা বিস্ফোরণের শব্দটি শহরের সকল প্রান্ত থেকে শোনা যায়।

ইস্তাম্বুল থেকে পাওয়া খবর অনুসারে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠি হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারী কিছু সূত্র বলছে যে হামলাটি চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট।

গাজিয়ানটেপে আইএস গোষ্ঠির সদস্যরা আছে বলে আগেও জানা গিয়েছিল।

Manual2 Ad Code

গতবছর থেকে তুরস্কে আইএস গোষ্ঠি ও কুর্দি জঙ্গিগোষ্ঠিরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়।

সূত্র : বিবিসি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code