নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ভূমি অফিসে অগ্নিসংযোগ

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৬

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ভূমি অফিসে অগ্নিসংযোগ

নরসিংদীতে পাসপোর্ট অফিস, ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) ভোররাতে সদর ও রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক তিনটার দিকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া একইদিন রাতে আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই দিন রাত তিনটার দিকে

এর আগে একই ইউনিয়নের জঙ্গী শিবপুর বাজারে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে লকডাউন কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতের আঁধারে মশাল মিছিল বের করা হয়। এসব কর্মসূচি ও সহিংস ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

লোচনপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই ইউনিয়নে পরপর বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরক নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তর বাখরনগর গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদিন জানান, রাত ২টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এর সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট