সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৬

সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন নির্ধারিত সময়ে নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত সংশ্লিষ্ট এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত ও সংরক্ষণ কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট