|
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৬
সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সিনিয়র নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত থেকে রোববার (২৯ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত একেএম হারিছ মিয়ার ছেলে কবির আহমেদ কুব্বার (৬৮), দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আকবর আলী (৬৬) এবং অলংকারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বেতসান্দি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ আগস্ট বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাদের আসামি করা হয়। ওই মামলার তদন্ত ও আইনি কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D