|
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৬
সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রকি কিরণ সিংহ রাজেশ (মাইস্লাম রাজেশ) এর বড় দাদা মনীপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবী রাজিব সিংহ ইহলোকের মায়া ত্যাগ করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১ টায় নগরীর শিবগঞ্জ মনিপুরী পাড়াস্থ নিজ বাসায় পরলোক গমন করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী- দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি সিলেট মিলেনিয়াম মার্কেটের হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। এছাড়া মনীপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে গেছেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯ টায় নগরের চালিবন্দর শ্বশ্বানঘাটে তাঁর শেষ কৃত্যনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের শোকঃ
মনীপুরী সমাজসেবী বিশিষ্ট ব্যক্তি রাজিব সিংহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, রাজিব সিংহ একজন সমাজ হিতৈষী মানুষ হিসেবে সমাজে খ্যাতি রয়েছে। তিনি সরল এবং সাদাসিদে জীবনের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা এক গুণীজনকে হারালাম, যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D