|
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ সময় জেদ্দাগামী বিমানটিতে থাকা ৪২০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৪২০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাইলট বিমানে যান্ত্রিক ত্রুটি বা অস্বাভাবিকতা বুঝতে পেরে দ্রুত বিমানটি থামিয়ে দেন। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানের ভেতরে থাকা সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটি থেকে উড়োজাহাজটির একটি চাকা অতিরিক্ত গরম হয়ে যায় এবং সেখান থেকে ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। তবে প্রকৃতপক্ষে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটার টিম ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D