|
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৬
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। দুই মাস বয়সী শিশুটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ জনে।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত হাম সন্দেহে ২২৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন। সব মিলিয়ে বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা ২৩৭।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৪৬ জন, হবিগঞ্জে ৩০৪ জন, মৌলভীবাজারে ২৭২ জন এবং সুনামগঞ্জে ৫৩৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৪ জন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও সন্দেহভাজন মোট ৪৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪০৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৬ জন চিকিৎসা নিচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D