২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮
স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। প্রার্থী চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবে বিএনপির এই নীতি নির্ধারণী কমিটি।
বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শনিবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার কথা থাকলেও তা পারেনি।
তবে মনোনয়ন ফরম বিক্রি করার পর প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। রবিবার মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। এরপর প্রার্থী চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের রবিবার বিকেল চারটার মধ্যে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরম যথাযথভাবে পূরণ করে পরের দিন সোমবার বিকেল চারটার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিতে হবে। একই দিন রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিএনপি সাধারণত প্রার্থী আগে চূড়ান্ত করে, পরে বাকি প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটল।
দলীয় সূত্রে জানা গেছে, এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা বেশি হওয়ায় এবং জোটের সঙ্গে দর কষাকষিতে কিছুটা বিলম্বে প্রক্রিয়া মেইনটেইন করেই প্রার্থী চূড়ান্ত করতে হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D