২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নতুন বছরে খালেদা জিয়া-বিএনপি’র নির্বাচন বানচালের চক্রান্ত ভেস্তে দিয়ে যথাসময়ে নির্বাচন এবং একইসাথে ব্যাংক-বাজার লুটেরা, দলবাজ-দুর্নীতিবাজ ঘরকাটা ইঁদুরদের শায়েস্তা করতে হবে।
সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির চেয়ারম্যান ও পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি একথা বলেন। খবর বাসসের।
নতুন বছরে জাতির সামনে ছ’টি চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া-বিএনপি’র নির্বাচন বানচালের চক্রান্ত ভেস্তে দেয়া, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, জঙ্গি-জামায়াত-রাজাকার ও তাদের দোসর বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা, উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়া, দেশের ইতিহাস-সংস্কৃতির শেখরের সাথে জনগণের ঘনিষ্ঠতা গড়ে তোলা এবং মহাজোটের ছাতার তলে ব্যাংক-বাজার লুটেরা, দলবাজ-দুর্নীতিবাজ-ঘরকাটা ইঁদুর সমতুল্যদের শায়েস্তা করা-এ ছয় চ্যালেঞ্জ মোকাবিলায় মহাজোটের ঐক্য ধরে রাখতে হবে।’ ‘একবার মুক্তিযোদ্ধার সরকার, আরেকবার রাজাকারের সরকার- এই মিউজিক্যাল চেয়ার খেলা আগামী নির্বাচন থেকেই বন্ধ’ হুঁশিয়ারি উচ্চারণ করে ইনু বলেন, ‘এ কারণেই আগামী নির্বাচনকে দেখতে হবে যুদ্ধের চশমা দিয়ে।’ দেশে আর যাতে রাজাকারের সরকার না আসে, দেশ যাতে পাকিস্তান-আফগানিস্তানের রক্তাক্ত পথে।
জাতীয় পাটি-জেপি (মঞ্জু) এর মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপি’র অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
এর আগে সোমবার সকালে নতুন বছরের প্রথম দিনে আবৃত্তিশিল্পী কিশ্ওয়ার সীমা’র আবৃত্তি সিডির ‘দু’জন দু’জনার’ মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য যেমন টেকসই রাজনীতি ও টেকসই গণতন্ত্র প্রয়োজন, তেমনি প্রয়োজন শিল্প ও সংস্কৃতির জয়যাত্রা অব্যাহত রাখা। শিল্প-সাহিত্য-সংস্কৃতি জাতির প্রাণ, আর শিল্পীরাই সেই প্রাণের ধারক।’
‘ইনোভেটিভ স্পোর্টস মিডিয়া’র ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন সম্রাটের তত্ত্বাবধানে ও শিল্পী ফাইরুজ মালিহা রায়জা’র অলংকরণে ‘রাইভাল মুভি’ প্রকাশিত ‘দু’জন দু’জনার’ সিডিটিতে কবি হেলাল হাফিজ, আবু জাফর ওবায়দুল্লাহসহ প্রখ্যাত কবিদের ২৯টি কবিতার আবৃত্তি রয়েছে।
রাজশাহী বিশ^বিদ্যালয় হতে বাংলা সাহিত্যে মাষ্টার্স ডিগ্রী অর্জনকারী কিশ্ওয়ার সীমা ছোটবেলা থেকেই আবৃত্তির চর্চা করছেন। তার প্রথম এ আবৃত্তির সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর সাথে যোগ দেন সংস্কৃতিকর্মী মোঃ রবিউল আলম, বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়াব্যক্তিত্ব শেখ সাদ আহমেদ মিঠু ও ‘ইনোভেটিভ স্পোর্টস মিডিয়া’র ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন সম্রাট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D