২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭
সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সামনেই শত শত লোক হুড়োহুড়ি করে একে অপরে উপর আছড়ে পড়েছেন। এসময় হাতাহাতি, মারামারি, চেয়ার ছোড়াছুড়িও করছে, আর মঞ্চের ওপর বসে ওবায়দুল কাদের মারামারির এ দৃশ্য দেখলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ আয়োজিত ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’তে কম্বল বিতরণের খবর পেয়ে এসেছিলেন ছিন্নমূল শত শত নারী-পুরুষ। কিন্তু আশাহত হতে হয়েছে অনেককে। কম্বলের বদলে কারো কারো ভাগ্যে জুটেছে পিটুনি। এসময় দেখা গেছে কেউ ২/৩ টা কম্বল নিয়ে যাচ্ছে। কেউ আবার খালি হাতে ফিরছে।
আয়োজক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের নিজ বক্তব্যের পর কয়েকটা কম্বল বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এরপরই বিক্ষিপ্তভাবে কয়েক ভাগে উপস্থিত ৭/৮ শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ শুরু হয়। এসময় হুড়োহুড়ির মধ্যে কম্বল নিতে গিয়ে একজনকে আরেকজনের উপর পড়তে দেখা যায়। এক কম্বল নিয়ে ১০/১২ জনের মধ্যে লেগে যায় হাতাহাতি, মারামারি। এসময় পুলিশকে মৃদু লাঠিচার্জ করতেও দেখা গেছে।
কম্বল নিয়ে নারী-পুরুষের চেয়ার ছুড়াছুড়ি ও মারামারি দেখে মঞ্চ থেকে আয়োজক শাহে আলম মুরাদকে মাইকে বলতে থাকেন, ‘আমাদের অনেক কম্বল আছে, আপনারা ধৈর্য্য ধরেন।’
এই কম্বল বিতরণের শেষ পর্যায়ে মহানগর আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক বের হওয়ার সময় তাক ঘিরে ধরেন কম্বল প্রত্যাশীরা। অনেকক্ষণ ঘিরে রাখার পর নেতাকর্মীরা তাকে বের করে দেয়। এর পর হতাশ হয়ে ফিরে যান ছিন্নমূল মানুষেরা।
এব্যাপারে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ জানান, দুদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। এজন্যই কম্বল বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আমাদের কম্বল ছিল প্রায় এক হাজার আর মানুষ ছিল ৭/৮শ। ধৈর্য্য ধরে নিলে সবাই সুন্দরভাবে পেত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D