১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বরইকান্দি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ মাহমুদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।সোমবার (১৩ নভেম্বর) গনমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তায় এম এ মালিক বলেন, জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম মোঃ মাহমুদ আলী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতা-কর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। এলাকার সর্বস্তরের মানুষ তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, মরহুমের পরিবারবর্গ ও এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
মরহুম মোঃ মাহমুদ আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D