১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭
সৌদি আরবের পবিত্র মিনায় পাথর নিক্ষেপকালে নিখোঁজ হওয়ার ৩ দিন পর লাশ পাওয়া বাংলাদেশি হাজী দিলওয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার ইতালীর মিলান থেকে নিহতের ছেলে মক্কায় পৌঁছায়।
পরে সন্তানের উপস্থিতিতেই মায়ের দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন মিলানে থাকা দিলওয়ারা বেগমের ভাই মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জামি আহমদ।
টেলিফোনে জামি আহমদ জানান, তার বোন শ্রীমঙ্গলের উত্তরসূর এলাকার
গত ১ সেপ্টেম্বর তার বোন দিলওয়ারা বেগম মিনায় পাথর নিক্ষেপকালে নিখোঁজ হন। এ সময় হজে মুহরিম হিসাবে তার সঙ্গে ছিলেন আরেক ভাই মাহমুদ আহমেদ রুমি। ভাই-বোন আলাদা হয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে ৩ সেপ্টেম্বর তার লাশ পায় সৌদি কর্তৃপক্ষ। স্থানীয় একটি হাসপাতালে তাকে সনাক্ত করেন ভাই রুমি।
মিলান প্রবাসী সন্তান কামরুল হাসান রনি মায়ের লাশ দেখার ইচ্ছা ব্যক্ত করেন। সে মতে সন্তানের অপেক্ষায় মায়ের লাশ প্রায় এক মাস হাসপাতালের মর্গেই রাখা হয়।
জামি আহমদ জানান, রনি মক্কায় পৌঁছানোর পর বুধবার মসজিদ-উল হারামে তার জানাজা শেষে জান্নাতুল মু’আল্লায় তার দাফন সম্পন্ন হয়েছে।
মক্কার শীশ নাম এলাকার কিং মালিক ফয়ছল হাসপাতালে বরাতে মৃত দিলওয়ার বেগমের সহযাত্রী হাজিরা জানিয়েছেন, হজের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ মিনায় পাথর নিক্ষেপের সময় স্ট্রোকে মারা গেছেন হাজী দিলওয়ারা। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষ পরিবারকে জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D