১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৭
যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর-এর সাবেক তুখোড় ছাত্রনেতা সিদিকুর রহমান শামীম এর সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা রিয়াদ ইবনে হামিদ টিটু’র পরিচালনায় লন্ডন এর ব্রিকলেইন উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন মামুন, খলিলুর রহমান, নূরুল আমিন নূরুল, ইমাদুর রহমান ইমাদ, হাবীবুর রহমান বাবলু, দিলাল বক্স, হাবীবুর রহমান হাবীব, আবদুর রকিব, আবুল আহমেদ, সৈয়দ রাহাতিল আসিকিন, সারওয়ার হোসেন রাজেদ, মোঃ আবদুর রাহিম পাপ্পু, আলিনূর আহমেদ, আবদুস সামাদ রাজ, ফরহাদ আহমেদ, আনুয়ারুল ইসলাম, সুমন রহমান, সাজ হোসেন, লিয়ন খান ও আরো অনেকে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে- ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটক সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল ওয়াহাব কাইয়ূম, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক টিপু, রিপন আহমেদ ও রনি সহ সকল ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তারা বলেন- হামলা মামলা নির্যাতন চালিয়ে অবৈধ সরকারের শেষ রক্ষা হবেনা। সকল জুলুম উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়ার সৈনিকেরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D