১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৭
হজ পালন করতে সৌদি আরবে যাওয়া আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), খুলনার আবুল হোসেন শেখ (৬১), পাবনার আবদুস সাত্তার (৫৬) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)।
সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কায় অসুস্থ হয়ে মারা যান। তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিকে ০৮৪৬২২৪ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৮৫।
পাবনার চাটমোহর উপজেলার হানডিয়াল গ্রামের আবদুস সাত্তার মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০৯৬৯৪৫১ ও পিলগ্রিম আইডি ১৩১৮২২৬।
এ ছাড়া বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার মানিক মিয়া অসুস্থ হয়ে মক্কায় তার হোটেলে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিপি ০০৯৭৮৯৩ ও পিলগ্রিম আইডি ১২০৩১৬৯।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টায় সর্বশেষ তথ্যমতে, এক লাখ ছয় হাজার ৭৯৪ জন সৌদি আরব পৌঁছেছেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৩৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ তিন হাজার ৬১ জন হজযাত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D