১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৭
বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ’ এ আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনটির আহ্বায়ক জিলাল আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য-সচিব মাজহারুল ইসলাম জনি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদে বিরোধী দলীয় সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন, “কাউকে বাদ দিয়ে সামনের জাতীয় নির্বাচন হবে না বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উক্তি করেছেন, তার বাস্তবায়ন দেখতে আগ্রহী বিএনপি। কারণ, বিএনপিও নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে সে জন্যে দরকার সরকারের আন্তরিকতার প্রতি বিএনপিসহ সকল রাজনৈতিক দলের আস্থার পরিবেশ তৈরি করা।”
বিএনপির এই নেতা আরও বলেন, “সামনের নির্বাচনকে ২০১৪ সালের ৫ জানুয়ারি মনে কইরেন না। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নামে প্রহসনের নাটক করার কথা ভাবলে খুবই ভুল করা হবে। তাহলে রেহাই পাবেন না।”
জয়নাল আবেদীন ফারুক উল্লেখ করেন, “ভারত আমাদেরও বন্ধু, ভারতের সাথে বিএনপির সম্পর্কে কখনোই জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার ঘটনা ঘটেনি। তাই বিএনপিকে জুজুর ভয় দেখিয়েও লাভ হবে না। নিকট প্রতিবেশী ভারতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রতি আওয়ামী লীগ মনোযোগী হলে বাংলাদেশে আর কোনো সমস্যাই থাকবে না।”
সরকারি দল সংবিধানের দোহাই দিচ্ছেন বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, “যারা নিজেদের স্বার্থে সংবিধানকে টুকরা টুকরা করতে পারে, তাদের মুখে সংবিধান সমুন্নত রাখার বুলি মানায় না। জনগণের জন্যেই সংবিধান। তাই জনগণের স্বার্থেই সংবিধান পরিবর্তন-পরিবর্ধন-সংশোধনের সুযোগ রয়েছে।”
রিয়াল এডমিরাল মাহবুব আলী খানকে সত্যিকারের একজন দেশপ্রেমিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, “তাকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত। কিন্তু শেখ হাসিনা ও তার সাঙ্গ-পাঙ্গরা প্রতিহিংসাপরায়ণ বলে সেটি হচ্ছে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিলেট জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ,যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, এবং যুগ্ম সম্পাদক কাজী আজম ।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, “আমরা ম্যাডামের নির্দেশের অপেক্ষায় রয়েছি। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও রয়েছে। ম্যাডাম যা বলবেন আমরা তা করতে দ্বিধা করিনি, ভবিষ্যতেও করবো না।”
যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, “প্রবাস থেকে আন্দোলনের প্রস্তুতি চলছে। নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নব্বইয়ের স্বৈরাচার পতনের চেয়েও জোরদার আন্দোলন রচনা করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন আজাদ বাকের, ফারুক হোসেন মজুমদার, এম সোহরাব হোসেন, জাহাঙ্গীর সারওয়ার্দী , মাহবুব আলী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহ্বায়ক বিলাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ ,যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ, সদস্য ওয়েছ আহমদ, আব্দুর রহিম, মো: সাঈদ, জুবায়ের চৌধুরী শাহীন, হিমেল চৌধুরী সুহেল, আব্দুস সামাদ টিটু , আমিরুল ইসলাম চৌধুরী, জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নাসিম আহমেদ, সোয়েব মিসবাউজ্জামান , মনসুর আহমদ শাওন, শাহেদ আলী, মো: মান্নান , নাদিম চৌধুরী রিঙ্কু, সিদ্দুকুর রহমান রুবেল ,জুনেদ রহমান, ফখরুল আহমেদ, দেলোয়ার হোসেন, ওবায়দুল্লাহ , মো: মুমিত , ইসলাম উদ্দিন প্রমূখ ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D