|
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) এবং ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে পিকআপে থাকা অজ্ঞাতনামা এক পুরুষ (আনুমানিক ৩২ বছর) ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে নেয়। পুলিশের সরকারি রেকার দিয়ে গাড়ি দুটি ডাম্পিং করা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D