২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬
যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গত রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রুনা পারভীন শার্শা উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে।
ডিবি পুলিশ জানায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার ব্যবসা পরিচালনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনার সময় অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে জানায় পুলিশ।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার দুপুরে রুনা পারভীনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D