২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান (৫২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খলিলুর রহমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ গোয়াইনঘাট ও সালুটিকর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D