১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিলেটের রাজপথ। স্বৈরাচারী শক্তির দোসরদের যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টাকে রাজপথেই কবর দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৭ জুন) রাত ৮টায় সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় আয়োজিত এই প্রতিবাদ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে টিলাগড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, পূণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কোনো জায়গা নেই। খুনি হাসিনার প্রেতাত্মারা যদি মনে করে ঝটিকা মিছিল করে জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে ভয় দেখাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। এই পবিত্র মাটিতে সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিদ্দেক আলীর সভাপতিত্বে এবং মহানগর তাঁতীদলের সদস্য জামাল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী ও শহিদ জিয়া স্মৃতি সংসদ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অপর্ণ ঘোষ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন একটি মৃত ও নিষিদ্ধ রাজনৈতিক অপশক্তি। তারা পরাজয়ের গ্লানি সইতে না পেরে গুপ্ত হামলা ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু দেশের আপামর জনতা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। যেকোনো অপতৎপরতা রুখে দিতে আমরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছি।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার পালিত সন্ত্রাসীরা এখনো সাধারণ মানুষের ওপর হামলার পাঁয়তারা করছে। কিন্তু বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগে সিলেটে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের কণ্ঠে ‘খুনি হাসিনার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’, ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেল কই’—এমন সব উত্তাল স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাহপরাণ (রহ.) থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দীপক রায়, বিএনপি নেতা তসলীম উদ্দিন, মাহবুব হোসেন মিলন, বিএনপি নেতা জুনেদ আরমান, স্বেচ্ছাসেবকদল নেতা নিজাম উদ্দিন, শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সেলিম আহমদ, রফিক আহমদ, সেলিম উদ্দিন, সিলেট মহানগর তাঁতীদলের সদস্য রেজাউল করিম রুবেল, যুবদল নেতা সুমন আহমদ, সিলেট মহানগর জাসাস’র সদস্য মুহিবুর রহমান মুহিব, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সালাউদ্দিন আহমদ, শায়েস্তাউর রহমান সানি, স্বেচ্ছাসেবকদল নেতা কামরান আহমদ কামন, সিলেট মহানগর জাসাস’র সদস্য ফয়সল আহমদ, রাহী আহমদ, মুন্না আহমদ, মালেক আহমদ, বোরহান উদ্দিন, শাহপরাণ থানা তাঁতীদলের সদস্য সৈয়দ সজিব, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান আহমদ দয়াল, প্রচার সম্পাদক রিপন আহদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক নাইম আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, খালেদ আহমদ, অমি আহমদ, আবিদ আহমদ, সোহেল আহমদ, জালাল আহমদ, জুনেদ আহমদ, রাফি আহমদ, সুহেব আহমদ, পারভেজ আহমদ ও আহমদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D