সুনামগঞ্জে মাদ্রাসা থেকে ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

সুনামগঞ্জে মাদ্রাসা থেকে ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ জেলা সদরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নাজিফা জাহান মনি (১৩) নামের অষ্টম শ্রেণীর এক আলিয়া মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের মোনাজ্জি হোসেনের মেয়ে। সে স্থানীয় দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক দুপুর ২টা থেকে ৩টার মধ্যবর্তী সময়ে সে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মেয়ের কোনো সন্ধান পেলে বা এই বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে সুনামগঞ্জ সদর থানা পুলিশকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা মোনাজ্জি হোসেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট