১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬
সিলেটের বালাগঞ্জ থেকে র্যাব অনলাইন জুয়াড়ি দলের ৫ সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১৪ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
আটককৃতরা হলেন, বালাগঞ্জের নিজ গহরপুর গ্রামের ছুরাব আলীর ছেলে বুরহান হোসেন নাছির (৩৩), একই উপজেলার আহম্মদপুর গ্রামের গউছ আলীর ছেলে খলকু মিয়া (৩২), হায়দরপুর গ্রামের তফুর মিয়ার ছেলে আখতার হোসেন (৩০) ও নিজ গহরপুর গ্রামের মৃত গউছ আলীর ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৮), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে শাহেদ আহমদ (৪৫)।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D