১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী মানববন্ধন কর্মসুচী ও চারাগাছ বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুর ১২টায় মাগুরছড়া গ্যাসক্ষেত্রের সম্মুখে পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সভাপতি মো: ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ শামসুজ্জামান সেলিম, নারী নেত্রী মেরি রাল্ফ, সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাহারাব ইসলাম রুহিন, ট্যুরিস্ট গাইড মোঃ হাবিবুর রহমান. সমাজকর্মী শিমুল আহমদ, হাজম চং, আজমল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, এখনও বাংলাদেশ মাগুরছড়া গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী মার্কিন প্রতিষ্ঠান অক্সিডেন্টাল থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। বাংলাদেশ সরকার এ বিষয়ে নিস্ক্রিয় হলেও দেশের স্বার্থক্ষার আন্দোলনকারীরা সরব রয়েছেন।
বক্তারা বলেন, ২৯ বছর পার হয়ে গেল তাদের ক্ষতি মেটাতে পারেনি সরকার ও কোম্পানি। বক্তারা মাগুরছড়া গ্যাস বিষ্ফোরণে ক্ষয়ক্ষতির তালিকা জনসম্মুখে প্রকাশ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে এক মানববন্ধন কর্মসুচী পালিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D