হবিগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার, উদ্ধার মাদরাসার ছাত্রী

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬

হবিগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার, উদ্ধার মাদরাসার ছাত্রী

হবিগঞ্জের লাখাইয়ে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ৭ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি আফজল মিয়া (২২) কুমিল্লা থেকে গ্রেফতার হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে মাদরাসা ছাত্রীকে।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার আসামি আফজল মিয়া জেলার বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লার মো. শামসুল হকের ছেলে।

র‌্যাব জানায়, এর আগে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এবং র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল কুমিল্লার কোতোয়ালী মডেল থানাধীন মনোগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে লাখাইয়ে ৭ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি আফজল মিয়াকে গ্রেফতার হয়। উদ্ধার হয় ভিকটিম মাদরাসা ছাত্রী। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামি ও উদ্ধার ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ২১ এপ্রিল ওই ছাত্রী মাদরাসা থেকে বাড়ি ফেরেনি। পরদিন ওই ছাত্রী পরিবারকে কৌশলে ফোনে জানায় তাকে আফজল তুলে নিয়ে কুমিল্লা রেল স্টেশনের কাছে একটি বাসায় আটকে ধর্ষণ করছে। ভিকটিমের বাবা ১৮ মে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। র‌্যাব ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। একপর্যায়ে কুমিল্লায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আফজল মিয়াকে গ্রেফতার এবং উদ্ধার করা হয় ভিকটিমকে।

হবিগঞ্জ অপহরণ ও ধর্ষণ মামলা প্রধান আসামি গ্রেফতার উদ্ধার মাদরাসা


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট