ফজল আহমদ স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬

ফজল আহমদ স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরীর দর্শন দেউড়ির আল-ফজল প্লাজার স্বত্ত্বাধীকারি, আম্বরখানা দর্শন দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফজল আহমদের আত্মার মাগফিরাত কামনায় আল-ফজল প্লাজা জামে মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দর্শন দেউড়ি এলাকাবাসীর উদ্যোগে সিলেট নগরীর দর্শন দেউড়ি আল-ফজল প্লাজা জামে মসজিদে শুক্রবার (১২ জুন) বাদ মাগরিব নামাজের পর কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে শিরনী বিতরণ করা হয়।

ফজল আহমদ গত ২১ মে ইন্তেকাল করেন। তার রুহের মাগফিরাত, এলাকার মৃত ব্যক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এলাকার মুসল্লির উপস্থিতিতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইদ্রিস আলী, নিজাম উদ্দিন জায়গীরদার, মানিক খান, এম এ খান শাহীন, লিটন মিয়া, মিজানুর রহমান, আলমগীর হোসেন, প্রিন্সিপাল মোঃ আলী জালালাবাদী, সাহেদ আহমদ, লুকমান মিয়া, নুমান মিয়া, রুকনুজ্জামান রুকন, মরহুম ফজল আহমদের সন্তান ফাহিম আল ফজল প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট