পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সিলেটের ৬ উপজেলায় ১১ দলের বিক্ষোভ

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুন ১২, ২০২৬

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সিলেটের ৬ উপজেলায় ১১ দলের বিক্ষোভ

বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেটের সীমান্তবর্তী ৬ উপজেলায় বিক্ষোভ কর্মসুচী পালন করেছে ১১ দলীয় ঐক্য।

শুক্রবার (১২ জুন) দিনভর সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সদরে পৃথক বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়। পৃথক কর্মসুচীতে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

জৈন্তাপুর :

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সীমান্তে পুশইন এর নামে ভারত তাদের নাগরিকদের জোরপূর্বক ঠেলে দিচ্ছে বাংলাদেশে। আর আমাদের নিরীহ জনতাকে পাখির মত গুলি করে হত্যা করছে বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী হয়ে দিনরাত পাহারা দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করছেন। একই সাথে সীমান্তে বসবাসকারী নাগরিকরাও বিজিবির সাথে একাত্মতা পোষণ করে দেশপ্রেমের পরিচয় দিচ্ছে।
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণকে সাথে নিয়ে ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করুন। জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনই সরকার ভারতকে সমুচিৎ জবাব দিতে হবে। একই সাথে ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ এই শ্লোগানে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে জামায়াতে ইসলামী সহ ১১দলীয় জোটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শুক্রবার বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রফিক আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা এমরান আলম, পেশাজীবি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল আম্বিয়া, সাইফুল ইসলাম, হাফিজ সামছুজ্জামান, উপজেলা যুববিভাগের সভাপতি নাজিম আহমদ, ইসলামী ছাত্র শিবিরে সভাপতি হোসেন আহমদ, ছাত্রশক্তির জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তারেকুর রহমান ইলিয়াস ও সদস্য ফয়ছল আহমদ প্রমুখ।

কোম্পানীগঞ্জ:

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, অবিলম্বে সীমান্তে ভারতীয় আগ্রাসন পুশইন মানুষ হত্যা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ বসে থাকবেনা। প্রয়োজনে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি শুক্রবার (১২ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর ও ১১ দলীয় ঐক্যের আহবায়ক মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও খেলাফত মজলিশ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাগপার সিলেট মহানগর সভাপতি ইমাম হোসেন, জেলা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।

বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শফিকুল হক, এনসিপির উপজেলা আহবায়ক ওবায়েদ আহমদ, উপজেলা যুব-বিভাগের সভাপতি ও ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তোরাব, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারি আবুল আসাদ ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান আহমদ প্রমুখ।

গোয়াইনঘাট:

সীমান্তে পুশইন ও হত্যা বন্ধের দাবিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শুক্রবার (১২ জুন) বাদ আসর গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সবজিবাজার এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
১১ দলীয় ঐক্য গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক ডাঃ আব্দুর নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরীর সদস্য সচিব কিবরিয়া সারওয়ার তুষার এবং গোয়াইনঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মৌলানা ফয়েজ আহমদ, উপজেলা সেক্রেটারী ইমরান আহমদ, জাতীয় নাগরিক পাটির এনসিপির মনসুরুল হাসান নগরী, সেক্রেটারি তানজীর আহমেদ, গোয়াইঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমেদ, গোয়াইনঘাট উন্নয়ন ফোরাম আহ্বায়ক আনোয়ার হোসেন ও মিসবাহ উদ্দীন প্রমুখ।

বক্তারা বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশ-ইন ও সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিয়ানীবাজার :

অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সিলেটের বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শুক্রবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা সদরে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ। উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ফয়জুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জমির হোসাইন ও উপজেলা শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম প্রমুখ।

জকিগঞ্জ:

কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ভারত সরকার কতৃক অবৈধ পুশইন ও সীমান্তে হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল খালিক।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেনের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াত নেতা গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক ডাঃ রুবেল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, জামায়াতের নায়েবে আমীর মাওলানা খলিল আহমদ, শ্রমিক নেতা আব্দুস ছামাদ তাপাদার, যুবনেতা আবিদুর রহমান, মিজানুর রহমান, রাসেল, নুরুল হুদা ও এ কে আজাদ প্রমূখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট