সবুড়ী নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন, স্টিল নৌকা ও সরঞ্জাম জব্দ

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

সবুড়ী নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন, স্টিল নৌকা ও সরঞ্জাম জব্দ

সিলেটের জৈন্তাপুরের সবুড়ী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

১০ জুন বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীতে অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। অভিযান পরিচালনা কালে ১টি স্টিল নৌকা ও ২টি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়।

এদিকে গত ৭ জুন রবিবার জৈন্তাপুর উপজেলার প্রশান অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে উত্তোলিত প্রায় ৫ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। তবুও থেমে নেই অবৈধ বালু ব্যবসায়ীরা। তারা অভিনব কায়দায় ভাসমান যন্ত্র দানব ড্রেজার মেশিন ব্যবহার করে ফসলী জমি নদীর পাড় ধ্বংস করে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যাহৃত রাখে। এমন সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে উপজেলার ডুলটিরপাড় এলাকার সবুড়ী নদীতে উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি স্টিল নৌকা ও ১টি শ্যালো ইঞ্জিন চালিত মেশিন জব্দ করা হয়। পরে শ্যালো ইঞ্জিন সহ নৌকাটি পানিতে ডুবিয়ে রাখা সহ স্থানীয় ১ব্যক্তির জিম্মায় রাখা হয়।

সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ ভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালিত হবে।”

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, গত অভিযানে “জব্দকৃত বালুর প্রত্যাশিত মূল্য পাওয়ায় নির্ধারিত নিলাম স্থগিত করা হয়। বর্তমানে জব্দ বালুর নিলাম সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।” এছাড়া তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট