১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
হাউজবোডে ও মালামাল পরিবহনকারী নৌকার চালকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে পড়ে নিখোঁজ আমিন মিয়ার (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে রক্তি নদীতেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর পূর্বে ভোর রাতে উপজেলা বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোডে ও মালামাল পরিবহনকারী নৌকা রাখা নিয়ে ঝগড়া ও হাতাহাতি ঘটনা ঘটে।
নিহত মালবাহী নৌকার ষ্টাফ আমিন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোড ও মালামাল পরিবহনকারী নৌকা রাখা নিয়ে ঝগড়া ও হাতাহাতি ঘটনা ঘটে দুইপক্ষের লোকজনের মধ্যে। এরপর থেকে আমিন মিয়াকে আর খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর পাতারী এলাকায় মরদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ও দুটি নৌকাই তাহিরপুর থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম। তিনি জানান এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D