৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া আলোচিত মামলার প্রধান আসামী বদরুল আলম(১৮)- কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নলোয়ারপাড় গ্রামের সার মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে গ্রামের পাশে একটি হাওড় এলাকায় এক শিশুকে একা পেয়ে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় রোববার (৭ জুন) রাত সাড়ে ৭টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে অভিযুক্ত বদরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সঙ্গে আর্থিক লেনদেন ও জমি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ইউ/পি চেয়ারম্যান শওকত আলী। যার ফলে মূল ঘটনা এতোদিন প্রকাশ্যে আসেনি। এমন একটি স্পর্শকাতর বিষয় ধামাচাপা দেওয়ার কারণে ইউপি চেয়ারম্যানের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন স্থানীয় এলাকাবাসী।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। তিনি বলেন, ধর্ষণের ঘটনা আমি ধামাচাপা দিয়েছি – এ অভিযোগ সঠিক নয়। ঘটনার পর উভয়পক্ষ আমার কাছে এসেছিলো। আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। পরে জানতে পারি তারা নিজেদের মধ্যে আপোষ করেছে। এ বিষয়ে আমার আর কিছু জানা নেই।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারের পর আমারা ঘটনাটি স¤পর্কে জানতে পারি। অভিযোগ আমলে নিয়ে অভিযান পরিচালনা করে প্রধান আসামী বদরুল আলমকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D