৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তি হলেন জালালাবাদ থানার নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে সাদিকুর রহমান (৩২)। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) বিকেলে জালালাবাদ থানার শিবেরবাজার বটেরতল এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বালুবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিরার মোট ওজন প্রায় ২ হাজার ২৫০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
উপ-পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম বলেন, উদ্ধার হওয়া জিরাগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
তিনি আরও জানান, এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D