বিশ্বনাথে কুরআনের হাফেজা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

বিশ্বনাথে কুরআনের হাফেজা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে শিমা বেগম (২৪) নামের কুরআনের হাফেজা এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

শিমা উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের ময়না মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে পরিবারের সবাই খাবার শেষে নিজ নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়েন। মধ্যরাত থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার পর কোনো এক সময় পরিবারের সবার অগোচরে কুরআনের হাফেজা শিমা গলায় ওড়না পেঁচিয়ে নিজ বসতঘরের বারান্দার লিন্টারের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

রোববার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই লাহিন মিয়া জানান, সীমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকের পাশাপাশি অন্যান্য ধরনের চিকিৎসাও চলছিল। শনিবার রাতেও তাকে সিলেট শহরে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। এ ঘটনায় তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলেও জানান তিনি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট