৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হলেও তাদের সহযোগীরা টাকাসহ পালিয়ে গেছে।
বুধবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়াকে লক্ষ্য করে একদল ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। পরে তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করলে একটি মোটরসাইকেল ও একটি ডেগারসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী ছিনতাইয়ের টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে আটক দুজনকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অন্যজন পাইকপাড়ার বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পালিয়ে যাওয়া আসামিদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত টাকা উদ্ধারের পাশাপাশি জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D