শ্রীমঙ্গলে ছড়ার চোরাবালিতে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

শ্রীমঙ্গলে ছড়ার চোরাবালিতে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে রুদ্র তাঁতী (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুদ্র তাঁতী কেজুরী ছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। রুদ্র শ্রীমঙ্গল র‍্যানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালিতে আটকে রুদ্র তাঁতী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর স্থানীয় লোকজন ও স্বজনদের প্রচেষ্টায় ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় বোনার্জী বলেন, রুদ্র তার বন্ধুদের সঙ্গে গোসল করতে ছড়ায় নেমেছিল। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয় লোকদের খবর দেয়। পরে বাগানের লোকজন, স্বজন ও এলাকাবাসী পানিতে দীর্ঘ সময় খোঁজার পর তার মরদেহ উদ্ধার করে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট