৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
সিলেটের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক জালালাবাদের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর বাসায় গিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এমপি।
তিনি মঙ্গলবার (২ জুন) প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর দরগামহল্লাস্থ বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও ১নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ইঞ্জিনিয়ার নিয়াজ মোঃ আজিজুল করিম প্রমূখ।
প্রসঙ্গত- প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিক দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগের পাশাপাশি নানা রোগে ভূগছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D