২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুন ২, ২০২৬
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে মে মাসে মোট ১,৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের সার্বিক নির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে এসব অভিযান পরিচালিত হয়।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান- গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪২ জন ছিনতাইকারী, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি, ৯০ জন হকার এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ৯৪৩ জনকে গ্রেফতার করা হয়।
একই সময়ে মহানগরীর ৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ১৭৮টি মামলার নিষ্পত্তি হয়েছে।
অভিযান চলাকালে ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি ও ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১১,৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩,৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০,৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১,৬০৫ কেজি চা পাতা, ৪৮০ পিস কেও কার্পিন অলিভ অয়েল, ২,১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস বেনজু, ৬০০ পিস চিপস, ৭,৬০০ পিস তারাবাতি, ৩,০০০ পিস হাইড্রো বোম্ব, ৬,৪৮০ পিস কাভেরি মেহেদি, ১৪৭ কেজি পুস্তদানা এবং ১৬২ পিস ভারতীয় কম্বল।
এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।
অন্যদিকে, মে মাসে ট্রাফিক বিভাগ ৩,৫৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১,৬৯২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১,৮৫৯টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D