২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৬
সিলেটের জাফলং এলাকার পিয়াইন নদীর পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘট্না ঘটে।
রাহি (১৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চট্টগ্রাম থেকে বন্ধুদের সাথে জাফলংয়ে বেড়াতে আসে রাহি। দুপুরের দিকে নাজিমগড় নৌকাঘাট এলাকায় অন্য বন্ধুদের সাথে সেও সাতার কাটতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় একদল ডুবুরি তাঁর লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D