১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
শনিবার (৩০ মে) রাতে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সোমবার (৩১ মে) দুপুরে র্যাব জানায়, বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি থেকে মথুরকান্দি বড় ব্রিজের পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। সেখানে অভিযান চালিয়ে র্যাব দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D