৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বাদ জোহর হযরত শাহজালাল (রা.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অসামান্য অবদান, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
বক্তারা মরহুম নেতার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও দশের কল্যাণে তাঁর আদর্শ বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. আশরাফ আলী, আফজাল হোসেন, আমির হোসেন ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, মতিউল বারী খোরশেদ ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির খান, জাকির হোসেন মজুমদার ও রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, জলবায়ু বিষয়ক সম্পাদক সবুর আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান মোহন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও সাব্বির আহমদ, সহ-প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, সহ-যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শুরশেদ আহমদ খুশু, সহ-শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ-ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ রাজন, সদস্য মতিউর রহমান শিমুল, শেখ মোহাম্মদ ইলিয়াস, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এবং সাবেক ছাত্রনেতা মো. মিনহাজুর রহমান মিনহাজসহ মহানগর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত শেষে দরগাহ মসজিদে আগত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে শিরনী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D