সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২৬

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।

শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় তেলবাহী ট্রেনের একটি বগির লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্বারকারী ট্রেন ইতিমধ্যে এসেছে, দ্রুত উদ্বার করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুট সচল করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট