২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬
সিলেট থেকে কেনা তিনটি কুরবানির গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে রাজধানীর বংশাল এলাকা থেকে গরু তিনটি উদ্ধার করে পুলিশ এবং সেগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বংশাল থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে। এ ঘটনায় নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানার আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালায় সংশ্লিষ্ট থানা-পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে। পরে গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D