২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
পারিবারিক বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে ফাহমিদা আক্তার মোহনা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম (৩৫) পলাতক রয়েছেন। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম শাবল দিয়ে স্ত্রী মোহনার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের সংসারে আবির আহমদ নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর থেকে অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D