জৈন্তাপুরে ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ আটক ১

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

জৈন্তাপুরে ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ আটক ১

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ চেক পোষ্ট অভিযান পরিচালনা করে ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ ১ ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় ২৩ মে শনিবার দুপুর ১টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় চেক পোষ্ট এলাকায় ১টি নীল রংয়ের এইচ পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশী করে পিকআপে থাকা ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ ১জনকে আটক করা হয়।

আটককৃত মো: আলম মিয়া (৩৫) কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের মৃত আব্দুস সামাদএর ছেলে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী কার্যক্রম পরিচালান করে ২১ বস্তা চা-পাতা সহ ১জনকে আটক করেছে। তার বিরোদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে প্রেরণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট