সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সন্দেহভাজন দুজনকে আটক

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সন্দেহভাজন দুজনকে আটক

সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাঙরপার এলাকায় শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপরই স্থানীয় জনতা সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী সন্দেহভাজন দুইজনকে আটক করে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তাদের জালালাবাদ থানায় রাখা হয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা বিষয়েও কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব । তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের নাম ও পরিচয় পরে জানানো হবে বলেও জানান তিনি।’