২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৬
ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
দেওয়ান আব্দুল বাসিত জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম। অনুষ্ঠান পরিচালনা করেন মামুনুর রশীদ চৌধুরী মশু।
বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সামশাদ, এস এম মেহেদী হাসান, দেওয়ানী জামে মসজিদের খতিব ˆসয়দ মাওলানা আব্দুল মুহিত, কবি সুফি চৌধুরী ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে হামলা, হত্যা ও ধর্মীয় নিপীড়ন চালানো হচ্ছে। তারা দাবি করেন, মুসলিম নারীদের ধরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ এবং পরে হত্যা করার মতো নৃশংস ঘটনাও ঘটছে। এছাড়া মসজিদ-মাদ্রাসায় হামলা, ধর্মীয় স্বাধীনতায় বাধা ও সীমান্তে হত্যাকাণ্ডের অভিযোগও তোলেন তারা।
বক্তারা বলেন, মুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে এবং ভয়ভীতি দেখিয়ে দমন-পীড়নের চেষ্টা চলছে| এসব কর্মকাণ্ডকে তারা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।
সমাবেশ থেকে ভারতের মুসলিম নির্যাতনের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D