২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৬
সিলেটে কোতোয়ালী থানার পাশেই মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাব-৯ এর এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য (বিপি-৯৮১৮২১৯২০৫)।তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
হামলাকারী মাদকব্যবসায়ী বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
তিনি বলেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিলো। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। এসব মাদক ব্যবসায়ীরাও দৌড় দেয়। ঘটনাস্থলে সাদা পোষাকে ছিলেন রাব-৯ এর সদস্য ইমন। তিনি এ মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন। সাথেসাথে ওই ব্যক্তি র্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে।
তিনি বলেন, ছুরিকাঘাতে আহত র্যাব সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার উপর হামলাকারীকে আটক করেছে কতোয়ালি থানা পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বেলা ১২ টার দিকে এক মাদকসেবিকে ধরতে ধাওয়া করে পুলিশ। দৌড়ে যাবার সময় সাদা পোষাকে থাকা এক র্যাব সদস্য তাকে আটকানোর চেষ্টা করে। সে সময় তাকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে তোপখানা এলাকায় একটি বাসায় গিয়ে এক শিশুকে গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে তাকে অনেক চেষ্টায় আটক করে পুলিশ। আহত র্যাব সদস্যকে ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D