২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা।
বুধবার আকবর হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে তিনি আদালতে দোষ স্বীকার করেননি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, অভিযুক্তের কথাবার্তা চলাফেরা ও ভাবভঙ্গি দেখে আমরা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি লোকটি ধর্মীয় লেবাসধারী হলেও বিকৃত মানসিকতার। তাকে গ্রেপ্তারের পরও তিনি হাসছিলেন। গ্রেপ্তারের পর আদােতে তোলা হলে আকবর আদালতে স্বীকারোক্তি দেয়নি।
বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১২) দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর। এরপর গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবার ধর্ষিত হয়।
এজাহারে বলা হয়, শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্যটির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২টায় তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D