২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় রেললাইন থেকে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে স্থানীয়দের জানানোর ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের বক্তব্য, তিনি ভবঘুরে ছিলেন। পুলিশ ধারণা করছে এটি একটি দুর্ঘটনা হতে পারে।
এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পিবিআই-এর একটি দলও ঘটনাস্থলে গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D